ভাষা:
হোম আমাদের সম্পর্কে প্রকল্প ও কার্যক্রম তহবিল সংগ্রহ ক্যাম্পেইন সংবাদ ও ব্লগ ফটোগ্যালারি যোগাযোগ করুন

সমতা ও অন্তর্ভুক্তি প্রসারে নোয়াখালীতে নতুন যাত্রা শুরু করল অভেদ্য ফাউন্ডেশন।

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬ • লেখক: অভেদ্য টিম
সমতা ও অন্তর্ভুক্তি প্রসারে নোয়াখালীতে নতুন যাত্রা শুরু করল অভেদ্য ফাউন্ডেশন।
একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাপূর্ণ সমাজ গড়ার লক্ষ্যে অভেদ্য ফাউন্ডেশন আগামী ৬ নভেম্বর, ২০২৬ তারিখে নোয়াখালীতে তার পরবর্তী উদ্যোগ চালু করতে চলেছে।

একটি নতুন যাত্রার সূচনা: নোয়াখালীতে অভেদ্য ফাউন্ডেশন!

অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নোয়াখালীতে আগামী ০৬ই নভেম্বর,২০২৬ ইং তারিখে পরবর্তী কার্যক্রম গ্রহণের ঘোষণা দিয়েছে অভেদ্য ফাউন্ডেশন।

এই উদ্যোগের মাধ্যমে সবার জন্য সমান সুযোগ, অধিকার, মর্যাদা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয়কে আরও এগিয়ে নিতে চায় প্রতিষ্ঠানটি।

অভেদ্য ফাউন্ডেশন বিশ্বাস করে, একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে প্রত্যেক ব্যক্তির সম্ভাবনা বিকাশের সুযোগ নিশ্চিত করা অপরিহার্য। বিশেষ করে শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ সৃষ্টি ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। 

নোয়াখালীকে কেন্দ্র করে এই নতুন উদ্যোগ অভেদ্য ফাউন্ডেশনের সমতা, মানবিকতা ও অন্তর্ভুক্তির লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি নতুন পদক্ষেপ। প্রতিষ্ঠানটি এমন একটি সমাজ গঠনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিবন্ধিতা, সামাজিক অবস্থান কিংবা অন্যান্য বৈশিষ্ট্যের কারণে কেউ সুযোগ ও অংশগ্রহণ থেকে বঞ্চিত হবে না। 

অভেদ্য ফাউন্ডেশনের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো শিক্ষা, প্রতিবন্ধী অন্তর্ভুক্তি, প্রবেশগম্যতা (Accessibility), সচেতনতা, ক্ষমতায়ন, গবেষণা এবং কমিউনিটি উন্নয়নের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ও মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখা।